লগইন বিজ্ঞাপন দিন

সাহায্য ও প্রশ্নোত্তর

বিজ্ঞাপন দিতে কী লাগে?

একটি অ্যাকাউন্ট (Gmail/ইমেইল) এবং আপনার মোবাইল নম্বর, যেটি SMS OTP দিয়ে যাচাই করতে হয়। যাচাই ছাড়া বিজ্ঞাপন বা যোগাযোগ করা যায় না।

কাছের বিজ্ঞাপন কীভাবে দেখায়?

ব্রাউজার লোকেশনের অনুমতি দিলে আপনার ১০ কিমির মধ্যের বিজ্ঞাপন দেখায়। অনুমতি না দিলে ম্যাপের মাঝের বিন্দু টেনে বা শহর বেছে নিয়ে দেখতে পারেন।

ভাড়াটিয়া কীভাবে বিল দেখবে?

বাড়িওয়ালা ভাড়াটিয়াকে যুক্ত করলে SMS বা ইমেইলে একটি লিংক যায়। সেই লিংকে অ্যাকাউন্ট খুলে বিল, রসিদ ও নোটিশ দেখা যায়।

মেসের হিসাব কীভাবে হয়?

মিল রেট = মোট বাজার ÷ মোট মিল। প্রত্যেকের খরচ = তার মিল × মিল রেট + শেয়ার্ড বিলের ভাগ + সিট ভাড়া। এরপর জমা বাদ দিলে পাওনা বা ফেরত বের হয়।

OTP আসছে না কেন?

এক মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করুন। নম্বর ০১ দিয়ে শুরু ১১ সংখ্যার হতে হবে।

আমার তথ্য কি নিরাপদ?

আপনার ফোন, NID ও ডকুমেন্ট শুধু প্রয়োজনীয় ব্যক্তি দেখতে পারেন। বিস্তারিত গোপনীয়তা নীতিতে আছে।